নির্দেশনা
এই ওষুধটি ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমা (open angle glaucoma) এবং চোখের উচ্চ চাপ (ocular hypertension)-এর চিকিৎসায় নির্দেশিত।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ফার্মাকোলজি
এই ওষুধটিতে দুটি সক্রিয় উপাদান রয়েছে: ল্যাটানোপ্রোস্ট (Latanoprost) এবং টাইমোলল মেলিয়েট (Timolol Maleate)।
ল্যাটানোপ্রোস্ট: এটি একটি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। এটি চোখের গোলক থেকে তরল (aqueous humour) নিষ্কাশন বাড়িয়ে দিয়ে কাজ করে, যা চোখের ভেতরের চাপ কমিয়ে দেয়।
টাইমোলল: এটি একটি বিটা-ব্লকার। এটি চোখের বিটা-রিসেপ্টরগুলোকে ব্লক বা নিষ্ক্রিয় করে চোখের তরল উৎপাদন কমিয়ে দেয়। ফলে এটি চোখে তরলের প্রবেশ হ্রাস করে এবং চোখের গোলকের ভেতরের চাপ কমায়।

মাত্রা ও সেবনবিধি
সাধারণ মাত্রা: আক্রান্ত চোখে (বা উভয় চোখে) প্রতিদিন একবার ১ ফোঁটা (one drop) করে ব্যবহার করতে হবে।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ঔষধের মিথষ্ক্রিয়া
থিমেরোসাল (thimerosal) যুক্ত চোখের ড্রপের সাথে ল্যাটানোপ্রোস্ট মিশ্রিত হলে তলানি বা অধঃক্ষেপ (precipitation) পড়তে পারে। যদি এমন ড্রাপ ব্যবহার করতেই হয়, তবে দুটি ওষুধ ব্যবহারের মাঝে অন্তত ৫ মিনিটের ব্যবধান রাখা উচিত। যেসকল রোগী মুখে বিটা-ব্লকার ওষুধ খাচ্ছেন এবং একই সাথে টাইমোলল ড্রপ ব্যবহার করছেন, তাদের ওপর অতিরিক্ত বা দ্বিগুণ প্রভাব পড়ছে কি না তা পর্যবেক্ষণ করা উচিত।
প্রতিনির্দেশনা
এই ওষুধের যেকোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে। হাঁপানি (asthma), ক্রনিক অবস্ট্রাক্টিভ লাং ডিজিজ (COPD) বা অন্যান্য শ্বাসকষ্টের ইতিহাস থাকলে। হৃদযন্ত্রের কিছু নির্দিষ্ট সমস্যা, যেমন—অত্যন্ত ধীর হৃদস্পন্দন (slow heart rate), অনিয়মিত হৃদস্পন্দন, হার্ট ফেইলিউর বা ২য় অথবা ৩য় ডিগ্রির হার্ট ব্লক থাকলে। কার্ডিওজেনিক শক (হৃদযন্ত্রের দুর্বলতার কারণে রক্তসঞ্চালন মারাত্মকভাবে ব্যাহত হওয়া)। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে।
পার্শ্ব প্রতিক্রিয়া
মাথাব্যথা, ত্বকে ফুসকুড়ি (skin rashes), কনজাংটিভাইটিস (চোখের ভেতরের আবরণে প্রদাহের কারণে ব্যথা ও চোখ লাল হওয়া), ব্লেফ্যারাইটিস (চোখের পাতায় প্রদাহ), কর্নিয়ার সমস্যা, আইরিশের (চোখের রঙিন অংশ) রঙের পরিবর্তন, চোখের পাপড়ি কালো, ঘন ও লম্বা হওয়া, চোখে অতিরিক্ত রক্তপ্রবাহের কারণে চোখ লাল হওয়া (hyperaemia), এবং চোখে ব্যথা বা অস্বস্তি (যেমন: চোখ জ্বালাপোড়া করা বা চুলকানো)।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় এই কম্বিনেশন ওষুধের কোনো প্রজনন বিষাক্ততার (reproduction toxicity) গবেষণা করা হয়নি। শুধুমাত্র ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির তুলনায় মায়ের উপকারিতা বেশি হলেই এটি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। ল্যাটানোপ্রোস্ট এবং এর বিপাকিত অংশ মায়ের বুকের দুধে নিঃসৃত হতে পারে। চোখে ব্যবহারের পর টাইমোলল মেলিয়েটও মায়ের দুধে পাওয়া গেছে। দুগ্ধপায়ী শিশুদের ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকি থাকায় স্তন্যদায়ী নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
সতর্কতা
এই ওষুধটি রক্তে শর্করার স্বল্পতার (low blood sugar) লক্ষণসমূহ, যেমন—হৃদস্পন্দন বৃদ্ধি, কাঁপুনি এবং বমি বমি ভাব লুকিয়ে রাখতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা উচিত। এটি ব্যবহারের পর সাময়িকভাবে দৃষ্টি ঝাপসা হতে পারে। দৃষ্টি পরিষ্কার না হওয়া পর্যন্ত গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন। ওষুধটি থাইরয়েড হরমোনের উচ্চ মাত্রার (hyperthyroidism) লক্ষণ লুকিয়ে রাখতে পারে এবং অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানের প্রতি সংবেদনশীলতা ও মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়ার (anaphylaxis) তীব্রতা বাড়িয়ে দিতে পারে।
নিচের সমস্যাগুলো থাকলে ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে: তীব্র অ্যানজাইনা (বুকে ব্যথা), চোখে লেন্স না থাকা (aphakia), ক্লোজড-অ্যাঙ্গেল গ্লুকোমা, ডায়াবেটিস, পিগমেন্টারি গ্লুকোমা, চোখের ভেতরের প্রদাহজনিত গ্লুকোমা, আইরিশের ওপর নতুন রক্তনালী গজানোর কারণে সৃষ্ট গ্লুকোমা, হার্ট ফেইলিউর, অ্যালার্জি ও মারাত্মক হৃদরোগের ইতিহাস, বংশগত গ্লুকোমা এবং নিম্ন রক্তচাপ (hypotension)।

মাত্রাধিক্যতা
মানুষের শরীরে এই ওষুধের অতিরিক্ত মাত্রার প্রভাবের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শরীরে টাইমোললের আধিক্য হলে হৃদস্পন্দন কমে যাওয়া (bradycardia), রক্তচাপ কমে যাওয়া (hypotension), শ্বাসনালী সংকুচিত হওয়া (bronchospasm) এবং হার্ট অ্যাটাক হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে লক্ষণভিত্তিক এবং সহায়ক চিকিৎসা নিতে হবে। ল্যাটানোপ্রোস্টের অতিরিক্ত মাত্রার প্রভাব জানা যায়নি, সমস্যা হলে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে।
থেরাপিউটিক ক্লাস
Drugs for miotics and glaucoma
সংরক্ষণ
ড্রপের বোতলটি খোলার আগে আলোর হাত থেকে বাঁচাতে এর নিজস্ব কার্টন বা বক্সে ভরে রেফ্রিজারেটরে (২°-৮° ডিগ্রি সেলসিয়াস) রাখুন। ড্রপটি খোলার পর বক্সসহ ২৫° ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। ড্রপের মুখ খোলার পর ভেতরের ওষুধ অবশ্যই ১ মাসের মধ্যে ব্যবহার করতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখুন।