Unit Price: ৳ 280.00 (3 x 10: ৳ 8,400.00)
Strip Price: ৳ 2,800.00

নির্দেশনা

শাল্য চিকিৎসা বা অস্ত্রোপচার করা হবে এমন দীর্ঘস্থায়ী যকৃত রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের থ্রম্বোসাইটোপেনিয়ার চিকিৎসার জন্য নির্দেশিত। পূর্ববর্তী চিকিৎসায় অপর্যাপ্ত প্রতিক্রিয়া রয়েছে এমন দীর্ঘস্থায়ী ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য নির্দেশিত।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ফার্মাকোলজি

এভাট্রমবোপ্যাগ একটি ছোট অণু যা টিপিও রিসেপ্টর অ্যাগোনিস্ট যা অস্থি মজ্জার মেগাকারিওসাইটের বিস্তার ঘটিয়ে অণুচক্রিকার উৎপাদন বৃদ্ধি করে। এভাট্রমবোপ্যাগ, টিপিও রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার জন্য টিপিও-এর সাথে প্রতিযোগিতা না করে অণুচক্রিকা উৎপাদনে টিপিও-এর সাথে একত্রে কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

শাল্য চিকিৎসা বা অস্ত্রোপচার হওয়ার ১০-১৩ দিন পূর্বে এভাট্রমবোপ্যাগ গ্রহণ শুরু করা উচিত এবং শেষ ডোজ গ্রহণের ৫-৮ দিন পর রোগীর শাল্য চিকিৎসা বা অস্ত্রোপচার করা উচিত।

প্রতিদিন একবার করে পরপর ৫ দিন খাবারের সাথে এভাট্রমবোপ্যাগ গ্রহণ করা উচিত।

শাল্য চিকিৎসা বা অস্ত্রোপচার হওয়ার পূর্বে অণুচক্রিকার সংখ্যার উপর ভিত্তি করে এভাট্রমবোপ্যাগ-এর ডোজ নির্দেশিত।

রোগী যদি এভাট্রমবোপ্যাগ-এর একটি ডোজ নিতে ভুলে যান তবে যতো তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। তবে কখনোই একসাথে দুই ডোজ নেয়া যাবে না। সম্পূর্ণ ৫ দিনের ডোজ সম্পন্ন করা উচিত।

নির্দেশিত ডোজ এবং সময়কাল-
  • অণুচক্রিকার সংখ্যা (৪০X১০৯/লি.) এর কম: দিনে একবার: ৬০ মি.গ্রা. (৩ টি ট্যাবলেট): সময়কাল ৫ দিন
  • অণুচক্রিকার সংখ্যা (৪০X১০৯/লি.) এর বেশি কিন্তু (৫০X১০৯/লি.) এর কম: দিনে একবার: ৪০ মি.গ্রা. (২ টি ট্যাবলেট) দিনে একবার: সময়কাল ৫ দিন
দীর্ঘস্থায়ী ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া রোগীদের জন্য নির্দেশিত ডোজ:

অণুচক্রিকার সংখ্যা ৫০X১০৯/লি. এর সমান বা প্রয়োজনে তার বেশিতে বৃদ্ধি করে রক্তপাতের ঝুঁকি কমাতে এভাট্রিমবোপ্যাগ সর্বনিম্ন ডোজে গ্রহণ করুন।

অণুচক্রিকার সংখ্যার তারতম্যের উপর ভিত্তি করে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে।

অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিক করার জন্য এভাট্রমবোপ্যাগ ব্যাবহার করা যাবে না।

প্রারম্ভিক ডোজ: খাবারের সাথে ২০ মি.গ্রা. এভাট্রমবোপ্যাগ প্রতিদিন একবার ডোজে শুরু করা উচিত।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন

ঔষধের মিথষ্ক্রিয়া

সিওয়াইপি২সি৯ এবং সিওয়াইপি৩এ৪ এর মাঝারি বা শক্তিশালী ডুয়েল অ্যান্টাগোনিস্ট: এভাট্রমবোপ্যাগ-এর AUC বৃদ্ধি করে ফলস্বরূপ এভাট্রমবোপ্যাগ-এর বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই একত্রে ব্যাবহারের ক্ষেত্রে প্রারম্ভিক ডোজ কমিয়ে নেয়া উচিত।

সিওয়াইপি২সি৯ এবং সিওয়াইপি৩এ৪ এর মাঝারি বা শক্তিশালী ডুয়েল ইনডিউসার: একত্রে ব্যাবহারের ফলে এভাট্রমবোপ্যাগ-এর AUC কমে যায় ফলস্বরূপ এভাট্রমবোপ্যাগ-এর কার্যকারিতা কমে যায়। তাই একত্রে ব্যাবহারের ক্ষেত্রে প্রাথমিক ডোজ বাড়িয়ে নেয়া উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘস্থায়ী লিভারের রোগে আক্রান্ত রোগীর মধ্যে, সাধারণ প্রতিক্রিয়াগুলি হল জ্বর জ্বর ভাব, পেট ব্যথা, বমি বমি ভাব, মাথাব্যথা, ক্লান্তি এবং পা ফুলে যাওয়া। দীর্ঘস্থায়ী ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া রোগীদের মধ্যে, সাধারণ প্রতিক্রিয়াগুলি হল মাথাব্যথা, ক্লান্তি, কোষ্টকাঠিন্য, নাক দিয়ে রক্ত পড়া, উপরের শ্বাস নালীর সংক্রমণ জয়েন্টে ব্যথা, মাড়ির রক্তপাত, ত্বকের নিচে লাল দাগ এবং নাসাগলবিলে প্রদাহ।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায়: প্রাণী দেহে গবেষণার ভিত্তিতে, এভাট্রমবোপ্যাগ ভ্রূণের ক্ষতির কারণ হতে পারে। গর্ভবতী মহিলাদের পরামর্শ দেয়ার সময় ভ্রূণ ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাক্ষয়া উচিত।

সতর্কতা

এভাট্রমবোপ্যাগ একটি থ্রম্বোপয়েটিন (টিপিও) রিসেপ্টর অ্যাগোনিস্ট এবং টিপিও রিসেপ্টর অ্যাগোনিস্টরা দীর্ঘস্থায়ী লিভার ডিজিজ বা দীর্ঘস্থায়ী ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া রোগীদের থ্রম্বোটিক এবং থ্রম্বোইম্বোলিক জটিলতার সাথে যুক্ত। প্লেটলেটের সংখ্যা এবং থ্রম্বোইম্বোলিক এর লক্ষণ ও উপসর্গগুলি পর্যবেক্ষণ করা উচিত এবং অবিলম্বে চিকিৎসা গ্রহণ করা উচিৎ।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

শিশু রোগীদের ক্ষেত্রে: শিশুদের মাঝে নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

বয়স্ক রোগীদের ক্ষেত্রে: ক্লিনিক্যাল রিপোর্টে বয়স্ক এবং অল্প-বয়স্ক রোগীদের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি।

দীর্ঘস্থায়ী লিভার ডিজিজের রোগীদের ক্ষেত্রে: দীর্ঘস্থায়ী লিভারের রোগে আক্রান্ত রোগীদের জন্য কোন ডোেজ সামঞ্জস্যের প্রয়োজন নেই।

সংরক্ষণ

আলো থেকে দূরে, শুষ্ক স্থানে ও ৩০°সে এর নিচে রাখুন। ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Avatech 20 mg Tablet Pack Image: Avatech 20 mg Tablet