নেটারসুডিল ডাইমেসিলেট
নির্দেশনা
ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমা অথবা অকুলার হাইপারটেনশন আছে এমন রোগীদের চোখের উচ্চ চাপ কমানোর জন্য নেটারসুডিল ডাইমেসিলেট অপথালমিক সলিউশন নির্দেশিত।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
ফার্মাকোলজি
নেটারসুডিল হলো একটি রো কাইনেজ ইনহিবিটর। এটি ট্রাবেকুলার আউটফ্লো পাথওয়েতে সেলুলার বা কোষীয় স্তরে অ্যাক্টিন-মায়োসিনকে শিথিল করতে কাজ করে। এর ফলে ট্রাবেকুলার মেশওয়ার্ক এবং শ্লেম'স ক্যানালের অভ্যন্তরীণ দেয়ালে শিথিলতা আসে এবং এপিস্ক্লেরাল ভেনাস প্রেসার (EVP) হ্রাস পায়।
মাত্রা ও সেবনবিধি
অনুমোদিত মাত্রা হলো প্রতিদিন সন্ধ্যায় আক্রান্ত চোখে বা চোখগুলোতে এক ফোঁটা করে ব্যবহার করতে হবে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি।
বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে এর নিরাপত্তা ও কার্যকারিতার সামগ্রিক কোনো পার্থক্য দেখা যায়নি।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি।
বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে এর নিরাপত্তা ও কার্যকারিতার সামগ্রিক কোনো পার্থক্য দেখা যায়নি।
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
প্রতিনির্দেশনা
যেসব রোগী এই প্রিপারেশনের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল, তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল স্টাডিতে নেটারসুডিল ব্যবহারের ফলে চোখের সবচেয়ে সাধারণ যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা গেছে, সেগুলো হলো- কনজাংটাইভাল হাইপারেমিয়া (চোখ লাল হওয়া), কর্নিয়াল ভার্টিসিলাটা, ড্রপ দেওয়ার স্থানে ব্যথা, কর্নিয়াল স্টেনিং এবং ঝাপসা দৃষ্টি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায়: গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নেটারসুডিল ব্যবহারের কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত সমীক্ষা নেই, যা থেকে এর ড্রাগ-সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তবে, চোখে ব্যবহারের ফলে রক্তে নেটারসুডিলের সিস্টেমিক এক্সপোজার বা শোষণের মাত্রা খুবই কম।
স্তন্যদানকালে: মাতৃদুগ্ধে নেটারসুডিলের উপস্থিতি, বুকের দুধ খাওয়ানো শিশুর ওপর এর প্রভাব, অথবা দুধ উৎপাদনের ওপর এর কোনো প্রভাব আছে কিনা এই বিষয়ে কোনো তথ্য নেই।
স্তন্যদানকালে: মাতৃদুগ্ধে নেটারসুডিলের উপস্থিতি, বুকের দুধ খাওয়ানো শিশুর ওপর এর প্রভাব, অথবা দুধ উৎপাদনের ওপর এর কোনো প্রভাব আছে কিনা এই বিষয়ে কোনো তথ্য নেই।
সতর্কতা
শুধুমাত্র চোখে ব্যবহারের জন্য।
ড্রপের সম্ভাব্য দূষণ এড়াতে ড্রপারের অগ্রভাগ বা টিপ কোনো পৃষ্ঠে অথবা চোখে স্পর্শ করবেন না।
নেটারসুডিল অন্যান্য চোখের ওষুধের সাথেও ব্যবহার করা যেতে পারে, তবে একটি ওষুধ ব্যবহারের পর অন্য ওষুধটি ব্যবহারের মাঝে কমপক্ষে ৫ মিনিটের ব্যবধান রাখতে হবে।
ড্রপ দেওয়ার আগে কন্টাক্ট লেন্স খুলে ফেলতে হবে এবং ব্যবহারের ১৫ মিনিট পর পুনরায় কন্টাক্ট লেন্স পরা যাবে।

থেরাপিউটিক ক্লাস
Drugs for miotics and glaucoma
সংরক্ষণ
বোতল খোলার আগে আলো থেকে দূরে, ২°-৮° সেলসিয়াস তাপমাত্রায় একটি শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। বোতল খোলার পর ওষুধটি ২°-২৫° সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ ৬ সপ্তাহ পর্যন্ত রাখা যেতে পারে। শিশুদের নাগালের বাইরে রাখুন।